কুলাউড়ায় ভূমি সেবা মেলার উদ্বোধন
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ১০:৫০ অপরাহ্ন /
০
কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম বলেন, একসময় ভূমি সংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষকে দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হতো। কিন্তু বর্তমান সরকারের ডিজিটাল উদ্যোগে ভূমি সেবা এখন অনেক সহজ, স্বচ্ছ ও সময় সাশ্রয়ী হয়েছে। এখন ঘরে বসেই নাগরিকরা ই-নামজারি, খতিয়ান উত্তোলন ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খান, বর্তমান সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালি ভূমি অফিস এলাকা প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সেবাগ্রহীতারা অংশ নেন।
আপনার মতামত লিখুন :