হবিগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৬, ১১:০১ অপরাহ্ন /
হবিগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি ।।

হবিগঞ্জের   নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত মোশাহিদ মিয়া উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামের বাসিন্দা এবং মৃত শেখ মোহাম্মদ কতির উল্লাহর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ির পাশের একটি জঙ্গলে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরিবার ও স্থানীয়রা জানান, মোশাহিদ মিয়া গত ১৬ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।

নবীগঞ্জ থানার পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোনায়েশ মিয়া বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আই