কুলাউড়ায় হাছনা মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ১০:০২ অপরাহ্ন /
কুলাউড়ায় হাছনা মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়ায় হাছনা-মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে কুলাউড়া সদর ইউনিয়নের নবীপুরী বাড়িতে রবিবার (১৫ ফেব্রুয়ারি) শতাধিক দরিদ্র অস্বচ্ছল মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাছনা-মমতাজ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান এ এফ এম ফৌজি চৌধুরী, পৃষ্ঠপোষক ও সেক্রেটারি এ এফ এম মারুফ চৌধুরী, সদর ইউনিয়নের মেম্বার মোঃ ছালিক আহমেদ, গাজীপুর চা বাগানের প্রবীণ কর্মচারী মিসবাহ উদ্দিন আহমেদ চৌধুরী ও তাসনিমুল হাসান চৌধুরী প্রমুখ।

হাছনা-মমতাজ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান এ এফ এম ফৌজি চৌধুরী বলেন, “আমরা ২০০৫ সাল থেকে আর্তমানবতার পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। অসহায় মানুষকে সাহায্য করতে আন্তরিকতার প্রয়োজন। যতদিন বেঁচে আছি একজন সাধারণ মানুষ হিসেবে আমি কাজ করে যেতে চাই এবং অসহায় দরিদ্র মানুষের পাশে সারাজীবন থাকতে চাই।