নবীগঞ্জে কিশোরীর  ঝুলন্ত লাশ উদ্ধার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৪, ৭:০৬ অপরাহ্ন /
নবীগঞ্জে কিশোরীর  ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জ  প্রতিনিধি ॥

নবীগঞ্জে নিজ ঘর থেকে রুম্পা পাল (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রুম্পা পাল নবীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ড জয়নগর গ্রামের অনন্ত পালের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত রুম্পা পাল খাবার খাওয়া নিয়ে তার মায়ের সাথে অভিমান করে বুধবার  সন্ধ্যা ৬টার দিকে সে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি পর দরজা না খুললে এক পর্যায়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় রুম্পার লাশ পাওয়া যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়াসহ একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পিতা-মাতার কোন অভিযোগ নেই, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় পুলিশ এ নিয়ে কাজ করছে।