পঞ্চগড়ে টিউবওয়েলে গোসলের সময় বজ্রপাতে শ্রীমতি শল্য বালার মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ২৬, ২০২৪, ৮:৫৮ অপরাহ্ন /
পঞ্চগড়ে টিউবওয়েলে গোসলের সময় বজ্রপাতে শ্রীমতি শল্য বালার মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম

পঞ্চগড়ে টিউবওয়েলে গোসলের করার সময়ে বজ্রপাতে শ্রীমতি শল্য বালার (৫০) মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুন) সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। তিনি ঘাগড়াপাড়া ওই এলাকার জগেশ চন্দ্র রায়ের স্ত্রী।

এবিষয়ে হাড়িভাসা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম খলিল তিনি ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, সকালের দিকে শল্য বালা বসতবাড়ীতে গোসল করছিলেন বাড়ি সংলগ্ন টিউবওয়েলে। এমন সময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে পাশে থাকা একটি কলাগাছে বজ্রপাত হয়। এতে গাছটি ধ্বংস হয়ে যায় এবং সেই সাথে ওই নারীর ঘটনাস্থলেই মৃত্যু  হয়।