আটোয়ারী উপজেলায় অ্যাড.আনিছুর রহমান ঘোড়া প্রতীকে ৩০ হাজার ৭৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ৮, ২০২৪, ১০:০৩ অপরাহ্ন /
আটোয়ারী উপজেলায় অ্যাড.আনিছুর রহমান ঘোড়া প্রতীকে ৩০ হাজার ৭৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি: ষষ্ঠ আটোয়ারীউপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮ মে) সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়।রাতে আটোয়ারী উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাচন কর্মকর্তাসহকারি রিটার্নিং অফিসার মো.জিয়াউর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
আটোয়ারী উপজেলায় অ্যাড.আনিছুর রহমান ঘোড়া প্রতীকে ৩০ হাজার ৭৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৌহিদুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ২৫ হাজার ৮৮৭ টি।
মোট ভোটার সংখ্যা ১ লাখ ১২ হাজার ৭৬২ জন।৪১ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অুনুষ্ঠিত হয়।