মাধবপুরে সুদমুক্ত ঋণ পেলেন ৬২ ক্ষুদ্র ব্যবসায়ী


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২২, ১২:২৩ পূর্বাহ্ন /
মাধবপুরে সুদমুক্ত ঋণ পেলেন ৬২ ক্ষুদ্র ব্যবসায়ী

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে:

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সমাজসেবা কার্যালয় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে সমাজসেবা ক্ষুদ্র ঋণ জাগরণী সপ্তাহ উপলক্ষে ৬২ জনের মাঝে ১৫ লাখ ৫০ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সুদমুক্ত ঋণের টাকা উপকার ভোগীদের হাতে তুলে দেন, সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ আলী।

এসময় উপজেলার দেবপুর, তুলশীপুর, মঙ্গলপুর, আনন্দ গ্রাম, সুলতানপুর, মৌজপুর, তেলিপাড়া গ্রামের ৬২জন ক্ষুদ্র ব্যবসায়ী, মৎস্যজীবী, মনোহরীর মত উদ্যেক্তাদেরকে ২৫ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দেওয়া হয়েছে।