সিলেট প্রতিনিধিঃ
ফররুখ গবেষক ও ইসলামিক ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কবি মুকুল চৌধুরী বলেছেন, কবি ফররুখ আহমদ বাংলা কবিতায় নতুন ডিকশন এনেছেন। তিনি ছিলেন মানবতাবাদী রোমান্টিক কবি। কবি ফররুখ আহমদের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নিবেদিত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১১১৪তম সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৯ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদের সাহিত্য আসরকক্ষে কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সাপ্তাহিক সাহিত্য আসরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক কবি হোসনে আরা কলি ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী। কবি ফররুখ আহমদের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ আমিনুল ইসলাম, সাহিত্য সমালোচক অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, সাবেক আল ইসলাহ সম্পাদক অধ্যক্ষ কবি নাজমুল আনসারী, ছড়াকার কামরুল আলম ও প্রাবন্ধিক মাজহারুল ইসলাম জয়নাল। আসরে স্বরচিত লেখাপাঠে অংশ নেন ঔপন্যাসিক সিরাজুল হক, কবি ছয়ফুল আলম পারুল, কামাল আহমদ, মকসুদ আহমদ লাল, কবির আশরাফ, তাসনিম যায়েদ, রাশেদ ইকবাল, শাকিল আহমদ, রিদওয়ানুর রহমান রাইহান, জুবায়ের নাবিল, চৌধুরী রাহাত, বিমান বিহারী বিশ্বাস, আব্দুল্লাহ আল সায়েম ও লিলু মিয়া। আসরে কবি ফররুখ আহমদের লেখা কবিতা ও গান পরিবেশন করেন সংগীত শিল্পী তাসনিম যায়েদ, আলিফ নূর ও হোসাইন শাহরিয়ার রাজী। নাঈমুল ইসলাম গুলজারের উপস্থাপনায় আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহমদ কায়েছ খান।
আপনার মতামত লিখুন :