খুলনায় বন্যপ্রাণী বিধিমালা শীর্ষক বিষয়ক ১০দিনের প্রশিক্ষণ সম্পন্ন
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২২, ১০:৪৪ পূর্বাহ্ন /
০
সুমন কর্মকার, তালা(সাতক্ষীরা)প্রতিনিধি:
খুলনায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালা শীর্ষক ১০দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ই জানুয়ারী) বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা’র আয়োজনে এবং বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নগরীর সোনাডাঙ্গা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মোঃ মফিজুর রহমান চৌধুরী এর সার্বিক তত্বাবধানে ও পরিচালনায় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী পরিদর্শক ঢাকা আব্দুল্লাহ-আস সাদিক, খুলনার ওয়াইল্ড লাইফ ইন্সপেক্টর রাজু আহমেদ,দিঘলিয়া আলোর মিছিলের সভাপতি এসএম তারেক সুলতান,সেভ ওয়াইল্ড লাইফ এর সভাপতি ইমরান হোসেন প্রমুখ।
১০ দিনের এই ট্রেনিং শেষে মূল্যায়ন পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন আযম খান কর্মাস কলেজের শিক্ষার্থী শাওন খান, দ্বিতীয় স্থান অর্জন করেছেন ওয়াইল্ড লাইফ সেভ কাউন্সিলের সভাপতি এসএম হাসান আলী বাচ্চু,তৃতীয় স্থান অর্জন ওয়াইল্ড লাইফ সেভ কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন।
আপনার মতামত লিখুন :