মাধবপুরে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২২, ১২:০৪ পূর্বাহ্ন /
মাধবপুরে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে

হবিগঞ্জের মাধবপুরের ইটাখোলা থেকে ধর্ষণ মামলার আসামী বাদশা মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।  সোমবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণকরার লক্ষ্যে গ্রেপ্তার আসামীকে হবিগঞ্জ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।