
কুলাউড়া প্রতিনিধি:
পরিপোর্শ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে আমরা কাজ করছি।
শুক্রবার (৭ জানুয়ারি) সকালে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা অডিটোরিয়ামে উপজেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ, অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র, ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরির চেক এবং সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গবাদি পশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশমন্ত্রী আরও বলেন, এ সরকার জনগণ ও গরিব-দুঃখী মানুষের সরকার। এ সরকারের সময় সাধারণ মানুষ খুব ভালোভাবে জীবন-যাপন করছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার অসহায়-দুস্থ মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন প্রমুখ।
আপনার মতামত লিখুন :