সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে বঙ্গবন্ধু মুজিব কর্নার উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২২, ১২:০৩ অপরাহ্ন /
সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে বঙ্গবন্ধু মুজিব কর্নার উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধিঃ

সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে বঙ্গবন্ধু মুজিব কর্নার উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন।শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এ কর্নার উদ্বোধন করেন তিনি।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৫৭ সালে আমি এই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছিলাম। আজ এই প্রিয় প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু মুজিব কর্নার উদ্বোধন করা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। সেই সঙ্গে এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানটির বর্তমান প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।