সিলেটের সিনিওর আইনজীবি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেনের ইন্তেকাল: শনিবার জানাযা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২২, ১২:৩১ পূর্বাহ্ন /
সিলেটের সিনিওর আইনজীবি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেনের ইন্তেকাল: শনিবার জানাযা

সিলেট প্রতিনিধিঃ

নগরীর শাহজালাল উপশহর এ ব্লকের বাসিন্দা রাজনীতিবীদ ও সিনিয়র আইনজীবী, মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন মৃত্যুবরণ করেছেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগাক্রান্ত থেকে শুক্রবার সকালে ঢাকায় তাঁর বড়ছেলের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিয়ানীবাজারের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী সৈয়দ আশরাফ হোসেন ছাত্রজীবন থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে সক্রিয় ছিলেন তিনি। ১জানুয়ারী শনিবার বাদ যোহর হযরত শাহজালাল(র.) দরগাহ মাজার মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।