‘ছবিকথা বলে’ ’ সিলেট সমাজকল্যাণ সংগঠনের শীতবস্ত্র বিতরণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২১, ১১:৫০ অপরাহ্ন /
‘ছবিকথা বলে’ ’ সিলেট সমাজকল্যাণ সংগঠনের শীতবস্ত্র বিতরণ

সিলেট প্রতিনিধিঃ

‘ছবিকথা বলে’ সিলেট সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজার এলাকায় ভাসমান মানুষের শীতবস্ত্র বিতরণ করা হয়।

‘ছবিকথা বলে’ সিলেট সমাজকল্যাণ সংগঠনের সভাপতি ফটো সংবাদিক জাবেদ আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক, সমাজসেবী মো: আকমল হোসেন সুমনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণককালে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনস সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাবেক সভাপতি মামুন হাসান, সহ সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, ‘ছবিকথা বলে’ সিলেট সমাজকল্যাণ সংগঠনের সহ সভাপতি সুলাইমান আহমদ সোহেল, সাংগঠনিক সম্পাদক জাবেদ এমরান, সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু। আরো ছিলেন, ছাত্রনেতা রবিউল হাসান ইমরান, বদরুল ইসলাম, কোহিনূর আহমদ প্রমুখ।