ইউপি নির্বাচন: ৫ম ধাপে কমলগঞ্জ উপজেলায় নৌকা পেলেন যারা
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২১, ১:২৮ পূর্বাহ্ন /
০
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
৫ম ধাপে আগামী ৫ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ প্রার্থীদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। রোববার বিকেলে দলের মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় সদস্যরা প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। রোববার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবী সভায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থীরা হলেন- রহিমপুরে বর্তমান চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, পতনউষারে বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, মুন্সিবাজারে রনেন্দু ভট্টাচার্য্য, শমশেরনগরে আব্দুল মালিক বাবুল, কমলগঞ্জ সদরে বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান, আলীনগরে বর্তমান চেয়ারম্যান ফজলুল হক বাদশা, আদমপুরে সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, মাধবপুরে আসিদ আলী, ইসলামপুরে সাবেক চেয়ারম্যান সুলেমান মিয়া। কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে মুন্সীবাজার ও শমশেরনগর ইউনিয়নে প্রার্থী পরিবর্তন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :