
সিলেট প্রতিনিধিঃ
নির্বাচন কমিশন ঘোষিত ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান পদে সিলেট বিভাগের ৭৫টি ইউনিয়নে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবী সভায় রোববার এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
৫ম ধাপে বিভাগের ৭৫ ইউপিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পেয়েছেন যারা।
তারা হলেন-
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নে এমদাদুল হক, হবিবপুরে রণজিৎ কুমার দাস, বাহাড়ায় কাজল কান্তি চৌধুরী, শাল্লায় মো. ছাত্তার মিয়া। জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নে সুব্রত সামন্ত সরকার, সাচনাবাজারে সায়েম পাঠান, ভীমখালীতে আখতারুজ্জামান শাহ, ফেনারবাকে কাজল চন্দ্র তালুকদার।
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে সুলতান তালুকদার, পাইকুরহাটিতে এম এম এ রেজা, সুখাইড় রাজাপুর উত্তরে নাসরিন সুলতানা দিপা, মধ্যনগরে প্রবীর বিজয় তালুকদার, চামরদানীতে আলমগীর খসরু, বংশীকুন্ড উত্তরে আব্দুস সত্তার, বংশীকুন্ড দক্ষিণে আজিম মাহমুদ, সুখাইড় রাজাপুর দক্ষিণে সেলিম রাজা চৌধুরী, ধর্মপাশায় জুবায়ের পাশা, জয়শ্রীতে সঞ্জয় রায় চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে মনজুরুল হামিদ, বীরশ্রীতে আব্দুস সাত্তার, কাজলসারে জুলকার নাইন লস্কর, খলাছড়ায় কবির আহমদ, জকিগঞ্জে আফতাব আহমদ, সুলতানপুরে ইকবাল আহমদ চৌধুরী, বারঠাকুরীতে মহসীন মুতর্জা চৌধুরী, কসকনকপুরে আব্দুর রাজ্জাক তাপাদার রিয়াজ, মানিকপুরে আবু জাফর মোহাম্মদ রায়হান।
কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপিতে তমিজ উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিমে জেমস লিও ফারগুশন নানকা, দিঘীরপারে আলী হোসেন, সাতবাকে আব্দুল মন্নান, বড়চতুলে মুবশ্বির আলী, কানাইঘাটে আফসার উদ্দিন আহমদ, দক্ষিণ বাণীগ্রামে মাসুদ আহমদ, ঝিংগাবাড়ীতে সায়েম আহমদ, রাজাগঞ্জ ইউপিতে বিলাল আহমদ মনোনয়ন পেয়েছেন।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে ইফতেখার আহমেদ বদরুল, পতনউষারে তওফিক আহমদ বাবু, মুন্সিবাজার রনেন্দু ভট্টাচার্য্য, শমশেরনগরে আব্দুল মালিক বাবুল, কমলগঞ্জে আব্দুল হান্নান, আলীনগরে ফজলুল হক বাদশা,,আদমপুরে সাব্বির আহমদ ভূঁইয়া, মাধবপুরে আসিদ আলী, ইসলামপুরে সুলেমান মিয়া।
শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে অপূর্ব চন্দ্র দেব, ভূনবীরে আব্দুর রশীদ, শ্রীমঙ্গলে আবু তালেব বাদশা, সিন্দুরখানে আব্দুল্লাহ আল হেলাল, কালাপুরে আব্দুল মতলিব, আশিদ্রোণে রনেন্দ্র প্রসাদ বর্ধন, রাজঘাটে বিজয় বুনার্জী, কালীঘাটে প্রানেশ গোয়ালা, সাতগাঁওয়ে দেবাশিষ দেব মনোনয়ন পেয়েছেন।
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে হুমায়ুন কবির খান, আহম্মদাবাদে আবেদ হাসনাত চৌধুরী, দেওরগাছে শামছুন্নাহার, পাইকপাড়ায় ওয়াহেদ আলী, শানখলায় ফজলুর রহমান তরফদার, চুনারুঘাট সদরে কুতুব উদ্দিন শাহ, উবাহাটায় রজব আলী, সাটিয়াজুরীতে আবদালুর রহমান, রানীগাঁওয়ে মোস্তাফিজুর রহমান, মিরাশিতে মানিক সরকার।
মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে মোহাম্মদ মিজবাহুল রব পলাশ, চৌমুহনী মোহাম্মদ আপন মিয়া, বহরায় আলা উদ্দিন, আন্দিউড়ায় আতিকুর রহমান, শাহজাহানপুরে বাবুল হোসেন খান, জগদীশপুরে সৈয়দ ইমরুল হোসাইন, বুল্লায় শামীম রহমান, নোয়াপাড়ায় শেখ মোজাহিদ বিন ইসলাম, ছাতিয়াইনে ফাতেমা- তুজ- জোহরা, বাঘাসুরায় এখলাছ মিয়া এবং আদাঐরে ফারুক পাঠান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
আপনার মতামত লিখুন :