
ডেস্ক রিপোর্টঃ
গোয়াইনঘাটে ট্রাকে করে বিপুল পরিমান ফেন্সিডিল নেয়ার পথে দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। গত ২ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোয়াইনঘাট থানার বাঘের সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোঃ নূর মিয়ার পুত্র কাবিল হোসেন ওরফে আব্দুল হান্নান (৩২) ও একই গ্রামের শফিকুল হকের পুত্র মোঃ শাহীন। এ সময় তাদের কাছ থেকে ট্রাকসহ ৫৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, শুক্রবার উদ্ধারকৃত ৫৮৪ বোতল ফেন্সিডিল ও ১টি ট্রাকসহ আটক ২ মাদক কারবারিকে মাদক মামলায় গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :