পঞ্চগড়ে তেতুলিয়ায় মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ‘মুক্তিযুদ্ধের সময়ের’ মর্টার শেল


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২৭, ২০২৬, ১১:১৭ অপরাহ্ন /
পঞ্চগড়ে তেতুলিয়ায় মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ‘মুক্তিযুদ্ধের সময়ের’ মর্টার শেল

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম

তেতুলিয়ায় সীমান্ত নদী করতোয়া থেকে বালু তুলতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৮২ মিলিমিটারের মর্টার শেল উদ্ধার করেছে স্থানীয়দের সহযোগীতা পুলিশ। এলাকাবাসীর ধারনামতে এটি মহান মুক্তিযুদ্ধের সময়ের’ মর্টার শেল।

সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ময়নাগুড়ি বিওপির বাংলার চর নামক স্থানের করতোয়া নদী থেকে বালু তোলার সময় মর্টার শেলটি দেখতে পান স্থানীয়রা। পরে বিজিবির সহায়তায় পুলিশ মর্টাল শেলটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে রেখেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের ময়নাগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪২৫ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাংলার চর নামক স্থানে করতোয়া নদী থেকে শ্রমিকরা বালু তোলার সময় ৮২ মিলিমিটারের মর্টার শেলটি দেখতে পায়। তাদের দাবি মর্টার শেলটি বালুর সঙ্গে উঠে আসে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মর্টাল শেলটি নিরাপদে রেখে আদালতে আবেদন পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবগত করা হচ্ছে।’