শ্রীমঙ্গলে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে চতুর্থবারের মত বাচ্চা দিলো মেছো বাঘ টি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২১, ১:০৫ পূর্বাহ্ন /
শ্রীমঙ্গলে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে চতুর্থবারের মত বাচ্চা দিলো মেছো বাঘ টি

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: 

চতুর্থবারের মত বাচ্চা দিলো মেছো বাঘ টি। শুক্রবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে নিবিড় পর্যবেক্ষনে রাখা মেছো বাগটি বাচ্ছা প্রসব করে।

শ্রীমঙ্গলস্থ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, প্রায় ছয় বছর ধরে মেছো বাগ টি তাদের ফাউন্ডেশনে রয়েছে। মেছেঅ বাগটি এর আরো আরো তিন বারে ৫টি বাচ্ছা দিয়েছিল। এবার চতুর্থবারের মতো বাচ্চা দিয়েছে। মেছো বাগটি চার বারে মোট ৬ বাচ্ছা দিয়েছে।

তিনি জানান, বাচ্চা প্রসবের আগে নিবিড় পর্যবেক্ষনে রাখেন বাঘটি। বা”্চা প্রসবের আগে পুরুষ বাঘটি সাথে থাকলেও বাচ্চা প্রসবের সাথে সাথে পুরুষ বাঘটি সরিয়ে নেওয়া হয়। নয়তো বা পুরুষ বাঘটি সেই প্রসবৃত বাচ্চা খেয়ে ফেলবে বলে জানান।

তিনি আরো জানান, এর আগেও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এ অজগর সাপ, লজ্জাবতী বানর, মায়া হরিণ, চিত্র হরিণ, সোনালী বিড়াল, কালেম পাখি, বন মোরগ আর অনেক প্রাণী বাচ্চা (বংশবৃদ্ধি) দিয়ে আসছে। বাচ্চা টি বড় হলে অন্যান্যবারের মত তাকেও টিকে বনে অবমুক্ত করে দেওয়া হবে।