
সুমন কর্মকার,তালা উপজেলা প্রতিনিধি- :
তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। রবিবার সকাল ৯ টায় পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ও আলআমিন ফাজিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন ও যুগ্ম-আহ্বায়ক গৌতম কর্মকার, সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শাহীন। আরো উপস্থিত ছিলেন সাজেদুল, মুরাদ, অনিক, মনিরুল, মারুফ প্রমুখ।
আপনার মতামত লিখুন :