
হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকে।।
সিভিল সার্জন অফিস সুনামগঞ্জের আয়োজনে শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ট্রেনিং সেন্টারে ১৩ নভেম্বর শনিবার সড়ক দূর্ঘটনা ও পানিতে ডুবে মরা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সুমন ভূঁইঞা এর সভাপতিত্বে, স্বাস্থ্য পরিদর্শক অসিত বরণ সরকারের সাঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় আলোচনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সিভিল সার্জন অফিস সুনামগঞ্জ মোঃ ওমর ফারুক উপজেলা মেডিকেল অফিসার ডাঃ সালমা বেগম, ডেন্টাল সার্জন ডাঃ ইমরান হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার কালিপদ দাস।

কর্মশালায় সড়ক দূর্ঘটনা ও পানিতে ডুবে মরা প্রতিরোধে করণীয় ও নিরাপদ খাদ্য, ডায়রিয়া, কোভিড১৯, বাল্য বিবাহ, নিরাপদ যৌন মিলন, যক্ষা, মাসিক, স্যান্যাটারি ন্যাপকিন, স্যানিটেশন, স্যালাইন, নিরাপদ পানি, হাত ধোয়া, সাপে কাটা, কুকুরের কামড়ানো, বজ্রপাত, মায়ের বুকের দুধ, পারি-পার্শ্বিক পরিচ্ছন্নতা, পরিবেশ স্বাস্থ্য বার্তা, চিনি এবং লবণ খাওয়া বিষয় সহ নানাবিধ বিষয়ে সচেতনতা মূলক আলোচনা করা হয়।
কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ধর্মীয়নেতা, জনপ্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :