রহস্যজনক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৬:২০ অপরাহ্ন / ০
রহস্যজনক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

খাদেমুল ইসলাম পঞ্চগড়, জেলা প্রতিনিধি!

পঞ্চগড়ের দেবীগঞ্জে আমনধানের ক্ষেত থেকে হাছিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাছিনা বেগম বালাপাড়া এলাকার নূর শেখের স্ত্রী। তিনি ও তার স্বামী বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাজারের দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন হাছিনা বেগম। বাড়িতে ফিরে তিনি স্বামীকে রাতের খাবার দেন। পরে বাড়ির পাশের এক প্রতিবেশীর বাড়িতে দাওয়াতে যাওয়ার জন্য বের হন। এরপর তার আর বাড়িতে ফেরা হয়নি।

শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি কৃষি জমিতে স্থানীয় কয়েকজন মাছ ধরার ফাঁদ আনতে গেলে হাছিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এব্যাপার শুক্রবার দুপুরবেলা দেবীগঞ্জ সার্কেলের সহকারী সুপার বিমল চন্দ্র বর্মণ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।