তেঁতুলিয়ায় চেয়ারম্যান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন /
তেঁতুলিয়ায় চেয়ারম্যান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ের তেতুলিয়ায় তিরনই হাট ইউনিয়ন পরিষদের উদ্যাগে চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্ধোধনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১১ সেপ্টেম্বর.বিকেলে ফকির পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়।

মোঃ আলমগীর হোসেন চেয়ারম্যান ২ নং তিরনই হাট ইউনিয়ন পরিষদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার গন মানুষের নেতা বি এন পির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু। তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন, তেতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম আকাশ তেতুলিয়া মডেল থানার অফিসাস ইনর্চাজ লাইছুর রহমান, উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ মিয়া ,তিরনই হাট বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক আমান,ফকির পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সহ প্রমুখ। মন্ডলপাড়া সন্ধানী যুবসংঘ বনাম বুড়াবুড়ি মানবিক বাচ্চু একাদশ অংশ নেন।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক, অনলা ইন জুয়া ক্যাসিনো, মোবাইল গ্যাম, মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে খেলামুখী করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই খেলার মাধ্যমে সামাজিক নোংরামি, অপসংস্কৃতি দূর হবে। সবাই খেলা মুখী হবে। মেধা ও মননের বিকাশ লাভ করবে৷ আগামীতে আরো বড় পরিসরে খেলা অনুষ্ঠিত হবে বলে আশা আয়োজকদের।

খেলাকে ঘিরে স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফুটবলপ্রেমী দর্শকরা উপভোগ করেন দারুণ এক ফাইনাল ম্যাচ।