অমর একুশে ২০২৬: ভাষা শহিদদের স্মরণে আবেগে ভাসল বড়লেখা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন /
অমর একুশে ২০২৬: ভাষা শহিদদের স্মরণে আবেগে ভাসল বড়লেখা

মনসুর আহমদ, বড়লেখা( মৌলভীবাজার) প্রতিনিধিঃ

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে (২১ ফেব্রুয়ারি) বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—অমর একুশে ২০২৬-এর প্রথম প্রহর পালন করা হয়।

গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের পরিবেশে ভাষা শহিদ ও ভাষা সৈনিকদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ। উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ বড়লেখা থানা, পৌর প্রশাসন, বড়লেখা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা কমান্ড, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু। তাঁর উপস্থিতিতে যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালিত হয়।

বড়লেখায় এভাবেই ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর গভীর আবেগ, শ্রদ্ধা ও দেশপ্রেমের চেতনায় উদযাপিত হয়েছে।