নবীগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গোলাপগঞ্জ থেকে গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন /
নবীগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গোলাপগঞ্জ থেকে গ্রেফতার

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে। 

 

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি রায়হান উদ্দিনকে (২২) সিলেট জেলার গোলাপগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে র‌্যাব-৯ ও সিপিসি-৩ ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি রায়হান উদ্দিন নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)- প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ নভেম্বর রাত ৯টা থেকে ১০টার মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোস্তাকিম মিয়াকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত। হত্যার পর আসামিরা পালিয়ে যায়। নিহতের মা নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেফতার আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলাটি নিয়ে আইনি ব্যবস্থা অব্যাহত রয়েছে।