আটোয়ারী নারী মাদক কারবারীকে আটক করেছে পুলিশ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ২০, ২০২৪, ৮:২২ অপরাহ্ন /
আটোয়ারী নারী মাদক কারবারীকে আটক করেছে পুলিশ

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ের আটোয়ারী থানায় ৪০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ জুন) রাতে আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী গ্রামের মাদক ব্যবসায়ী বিজয়ের বাড়ি থেকে তার স্ত্রীকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।তিনি আটোয়ারী থানার মোলানী গ্রামের বাসিন্দা বিজয় চন্দ্র বর্মনের স্ত্রী।

আটোয়ারী থানা পুলিশ সুত্র জানায়,আটোয়ারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শাহিনুর ইসলাম তালুকদার এর নেতৃত্বে আটোয়ারী থানার একটি আভিযানিক দল ৩নং আলোয়খোয়া ইউনিয়নের মোলানী গ্রামস্থ মাদক ব্যবসায়ী বিজয়ের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ৪০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ মেঘনা রানী রায়(৩৬),গ্রেফতার করেন।আটককৃত ওই নারী আসামির বিরুদ্ধে বৃহস্পতিবার (২০ জুন) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে মাধ্যমে প্রেরণের করেছেন।