খোয়াই নদীর বাঁধ ভেঙে আরো ৮টি গ্রাম প্লাবিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ২০, ২০২২, ১০:২৭ অপরাহ্ন /
খোয়াই নদীর বাঁধ ভেঙে আরো ৮টি গ্রাম প্লাবিত

হবিগঞ্জ প্রতিনিধি
খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে নতুন করে আরও ৮টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের গোপালপুর নামক স্থানে খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনা ঘটে। আর এতে করে পানি প্রবেশ করতে থাকে পার্শ্ববর্তী নিচু হাওরে। এমবস্থায় নতুন প্লাবিত গ্রাম গুলো হল, যাদবপুর, গোপালপুর, গোয়াল নগর, মুতুরানগর, জয়নগরসহ আরো কয়েকটি গ্রাম। স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ করেই খোয়াই নদীর বাঁধ ভেঙে যাওয়ায় আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের ঘর বাড়িতে পানি ঢুকে গেছে। আর এতে করে তারা চরম দূর্ভোগে পড়েছেন। এ বিষয়ে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন জানান, শহর থেকে দূরে ভাটি অঞ্চলে নদীর বাঁধ ভাঙ্গায় নদীর পানির বেগ অনেকটাই কমে গেছে। এতে করে শহর মোটামুটি নিরাপদ বলে আমরা মনে করছি। টানা বৃষ্টির কারণে ভারত থেকে নেমে আসা ঢলে সিলেট-সুনামগঞ্জের পর হবিগঞ্জের আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও বানিয়াচংয়ে বন্যা দেখা দিয়েছে। এছাড়া দেশে গত দুইদিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কালনী-কুশিয়ারাসহ বিভিন্ন নদ-নদীর পানি দ্রæত বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম।