তেতুলিয়ায় মাদকদ্রব্যসহ এক যুবকে আটক করেছে পুলিশ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১৬, ২০২২, ১২:২৭ পূর্বাহ্ন /
তেতুলিয়ায় মাদকদ্রব্যসহ এক যুবকে আটক করেছে  পুলিশ

খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে

তেতুলিয়ায় পুলিশের গোপন বিশেষ অভিযানে শনিবার ১৪ মে রাতে তেতুলিয়া গরিয়াগছ থেকে– পল্টি বাবু (৩৬)নামে এক মাদক ব্যবসাহী কে আটক করেছে মডেল থানার পুলিশ। এ সময়ে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ পুরিয়া উদ্ধার করা হয়।

পুলিশ সুত্র জানায়, পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার ৩ নং তেতুলিয়া ইউপির চান্দা বাড়ী গ্রামের স্থানীয় বাসিন্দা পিতা আনারুলের হকের পুত্র।

গত শনিবার দুপুরে মডেল থানার পুলিশের এস আই তপনকুমার ও দিনবন্দু রায়ের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এব্যাপারে মডেল থানার দিনবন্দু রায়ের সহিত যোগাযোগ করা হলে জানান, নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ব্যবসাহী যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রক আইনে তেতুলিয়া মডেল থানায় মামলারুজু প্রস্তুতি চলছে–।