স্বাধীনতা দিবসের প্যারেডে প্রথমবারের মতো মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের অংশগ্রহণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২২, ১:০২ পূর্বাহ্ন /
স্বাধীনতা দিবসের প্যারেডে প্রথমবারের মতো মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের অংশগ্রহণ

ডেস্ক রিপোর্টঃ

কমলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস- ২০২২ উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ-এ প্রথমবারের মতো মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয় প্যারেড দল অংশগ্রহণ করেছে।

বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নেতৃত্বে একদল ছাত্র এই প্যারেড অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রথমবারের মতো প্যারেডে অংশ নিতে পেরে ছাত্রদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী জানান এখন থেকে প্রতিবছর মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চবিদ্যালয় জাতীয় প্রত্যেকটি দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।