
বিকাশ রায় বাবুল , নীলফামারী:
নীলফামারীর ডোমারে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৮ই মার্চ হরিনচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিস্ত্রীপাড়া নামক স্থানে ডোমার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার আনিচ্ছুজ্জামানের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক (ডিডি)আবু বক্কর সিদ্দিক । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মাজেদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার ফরহাদুল হক, আরো উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি অফিসার নাজির হোসেন, মুকুল চন্দ্র রায় প্রমূখ।
অনুষ্ঠানে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণে আলোচনা করেন অতিথি বৃন্দ।অনুষ্ঠানে কৃষি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
কৃষক আজিজুল ইসলাম জানান, নিজের খাওয়ার তেলের জন্য হলেও হামার কৃষকের সরিষা চাষ করা খুবই দরকার
আপনার মতামত লিখুন :