শার্শা বেনাপোল মহাসড়কে মটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৬, ২০২২, ১২:১৮ পূর্বাহ্ন /
শার্শা বেনাপোল মহাসড়কে মটরসাইকেল  সংঘর্ষে ২ জন নিহত

আঃজলিল, (যশোর) প্রতিনিধিঃ

যশোর-বেনপোল মহাসড়কের মটরসাইকেল দুর্ঘটনায় মহিন হোসেন (৪৫ ) আশরাফুল ইসলাম (৩৫)নামে দুই জন য নিহত হয়েছে। এতে আরও একজন আহত হয়েছে।

শনিবার রাত ৮টার সময় যশোর- বেনাপোল মহাসড়কের শার্শা শ‍্যামলাগাছি রাজনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিন হোসেন শার্শা উপজেলার ধান‍্যখোলা গ্রামের রমজান আলী ছেলে,আশরাফুল ইসলাম একুই গ্রামের আ:খালেকের ছেলে।

আহতরা হলেন- শার্শা উপজেলা ধান‍্যখোলা গ্রামের রমজান আলীর ছেলে মহিন (৪৫), একই গ্রামে আ:খালেকের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) ও অন‍্য মটরসাইকেল আরহী কোন পরিচয় পাওয়া যায়নি।

নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমির হোসেন বলেন, ভোরে শার্শার শ‍্যামলাগাছি রাজনগর নামক স্থানে দুইটি মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনা স্থলেই মহিন ও আশরাফুল নামে দুই আরহী মারা গেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।