ঝালকাঠিতে সাবেক ভিপি নুরুল হক নুরের জন্মদিন পালন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২২, ১২:২২ পূর্বাহ্ন /
ঝালকাঠিতে সাবেক ভিপি নুরুল হক নুরের জন্মদিন পালন

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠিতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ও সাবেক ডাকসু’র ভিপি নুরুল হক নুরের ৩১ তম জন্মদিন পালন করা হয়েছে।

আজ (৩০শে জানুয়ারি) রবিবার বিকাল সাড়ে ৪টায় জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সদরের ওবায়দুল্লাহ জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। যুব অধিকার পরিষদ ঝালকাঠি সদর উপজেলা শাখা এ আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন, যুব অধিকার পরিষদ ঝালকাঠি সদর উপজেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হাসান মেহেদী, যুগ্ম সদস্য সচিব মো. আরিফ সিকদার, মো. শকিল দুয়ারি, মো. রুবেল খলিফা, কার্যকরী সদস্য মো. নাইম তালুকদার, মো. আকাশ তালুকদার প্রমুখ।