হবিগঞ্জে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২২, ১২:৪৬ পূর্বাহ্ন /
হবিগঞ্জে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে॥

হবিগঞ্জ শহরের শ্যামলী থেকে আল আনোয়ার (২৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে ওই এলাকার সামসুদ্দিনের পুত্র। শনিবার (২২ জানুয়ারি) রাত ৮টায় সদর থানার একদল পুলিশ তার বাসা থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, তার স্ত্রী আদালতে একটি যৌতুকের মামলা করে। এ ঘটনায় আল আনোয়ারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়।