কুলাউড়ার সংলাপের ১ যুগ পূর্তিতে কেক কাটা ও আলোচনা সভা 


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২১, ১২:২৪ পূর্বাহ্ন /
কুলাউড়ার সংলাপের ১ যুগ পূর্তিতে কেক কাটা ও আলোচনা সভা 

কুলাউড়া প্রতিনিধি:

কুলাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার এক যুগ পূর্তি উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায়

কুলাউড়া পৌরসভা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। সংলাপের চীপ রিপোর্টার সাইদুল হাসান সিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, জাসদ কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম, কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এমদাদুল ইসলাম, বরমচাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাংবাদিক আজিজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে পত্রিকার এক যুগ পূর্তিতে কেক কাটেন অতিথিবৃন্দ।