
সিলেট প্রতিনিধিঃ
সিলেটের জালালাবাদ ইমাম সমিতি সিলেট মহানগর জালালাবাদ থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মঙ্গলবার বাদ এশা আখালিয়া নবাবী জামে মসজিদে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জালালাবাদ থানা শাখার আহবায়ক ও সমিতির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মাহফুজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা বিলাল আহমদকে সভাপতি ও মাওলানা মাহফুজ আহমদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট জালালাবাদ থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মাওলানা মুজ্জাম্মিল হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা মুফতী সাঈদ আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওলীউর রহমান, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল মুনিব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবুল হোসাইন, মাওলানা মঈনুদ্দিন, শাহপরান থানাশাখা সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের মিসবাহ, মাওলানা শফিকুল ইসলাম।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি মাওলানা শাহীরুজ্জামান, মাওলানা মুজ্জাম্মিল আলী, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা শামসীর হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা হানিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজ ছায়েম উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা নাজির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা মিনহাজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আলিম উদ্দিন, সহ সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, নির্বাহী সদস্য মাওলানা ফাহিম আহমদ, মাওলানা নোমান আহমদ, মাওলানা মাসউদ সাদী, হাফিজ মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আব্দুল করিম, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আলীম উদ্দিন, মাওলানা আব্দুল করিম। সভায় জালালাবাদ থানা শাখার আওতাধীন সকল ওয়ার্ড ও ইউনিয়ন শাখা গঠনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :