তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সিলেট জেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২১, ১:১৮ পূর্বাহ্ন /
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সিলেট জেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

সিলেট প্রতিনিধিঃ

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ২৮ নভেম্বর রোববারের নির্বাচনে সিলেটের ১৬টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনে দক্ষিণ সুরমা উপজেলার সিলামে শাহ ওলিদুর রহমান (নৌকা), লালাবাজারে তোয়াহিদুল হক তুহিন (নৌকা), জালালপুরে ওয়েছ আহমদ (নৌকা), দাউদপুর ইউনিয়নে আতিকুল হক আতিক (নৌকা) ও মোগলাবাজারে ফখরুল ইসলাম সাইস্তা (ঘোড়া) বিজয়ী হয়েছেন।

জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নে ফখরুল ইসলাম (জাপা সমর্থিত স্বতন্ত্র প্রার্থী), চারিকাটায় সুলতান মাহমুদ (জাসদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী), দরবস্তে বাহারুল আলম বাহার (বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী) ও ফতেপুরে রফিক আহমদ (নৌকা), চিকনাগুল ইউনিয়নে আওয়ামী লীগের কামরুজ্জামান চৌধুরী বিজয়ী হয়েছেন।

গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নে এম নিজাম উদ্দিন (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), তোয়াকুলে মো. লুকমান (নৌকা), নন্দীরগাঁওয়ে এস. কামরুল হাসান আমিরুল (নৌকা), ফতেহপুরে আমিনুর রশিদ চৌধুরী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), লেংগুড়ায় মো. মুজিবুর রহমান (নৌকা) ও রুস্তমপুর ইউনিয়নে শাহাব উদ্দিন (বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী) বিজয়ী হয়েছেন।