
স্থানীয় সূত্র ও পর্যটকদের ভাষ্য অনুযায়ী, সাতছড়ি জাতীয় উদ্যানসংলগ্ন সড়কে যানবাহনের বেপরোয়া গতি বন্যপ্রাণীর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে বানরসহ বিভিন্ন বন্যপ্রাণী সড়ক পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কায় থাকে। সামান্য অসতর্কতা কিংবা অতিরিক্ত গতির কারণে প্রাণ হারাতে হচ্ছে বন্যপ্রাণীদের। সাতছড়ি জাতীয় উদ্যাণের কো ম্যানেজমেন্ট কমিটির সহ সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সাতছড়ি জাতীয় উদ্যান শুধু পর্যটনকেন্দ্র নয়, এটি বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। বন্যপ্রাণীর নিরাপদ চলাচল নিশ্চিত করা জরুরি। উদ্যানের ভেতর ও আশপাশের সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা না হলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে।
বন্যপ্রাণী সুরায় উদ্যানসংলগ্ন সড়কে যানবাহনের গতিসীমা কঠোরভাবে নিয়ন্ত্রণ, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, স্পিড ব্রেকার বেলার পরিবেশ কর্মী ওমাইয়া ফেরদৌস বলেন, বন্যপ্রাণী রায় শুধু বনাঞ্চল সংরক্ষণ করলেই হবে না, বনের ভেতর ও আশপাশ দিয়ে চলাচলকারী যানবাহনের গতিও নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় সড়ক দুর্ঘটনায় সাতছড়ির মূল্যবান জীববৈচিত্র্য ক্রমেই হুমকির মুখে পড়বে।
আপনার মতামত লিখুন :