বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন / ০ Views
বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি।

পঞ্চগড় তেঁতুলিয়া বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা এবং রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তেঁতুলিয়ার শালবাহানে ইউনিয়নে গবরাগছ গ্রামের বাসিন্দা নুরুল হক (৭৫) নামে এক ব্যক্তির ধান ক্ষেতে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে স্থানীয় মজির উদ্দিন
(৬৩) গং বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এ মামলায় ১৪৪-১৪৫ ধারা জারি করেছে পঞ্চগড় আদালতের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রৈট।

সোমরাব ২১ সেপ্টেম্বর সকালে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের গবরাগছ গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী নুরুল হক ওই গ্রামের মরহুম পিয়ার উদ্দিনের ছেলে এবং অভিযুক্ত মজির উদ্দিনগং একই গ্রামের মরহুম গজা মুহাম্মদ ছেলে।

আদালতে দায়ের করা মামলার বাদী নুরুল হক তার এজাহারে উল্লেখ করেন,তেঁতুলিয়া শালবাহান মৌজারজেএল নং,১৭ /এস এ খতিয়ান নং,২৩ এসএ ২১৩৮ দাগের ২১ শতক জমি যাহার ডিপি দাগ নং ১৭৪৫ ও ১৭৪৬ দখল থেকে প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে আমন ধান রোপণ করে ভোগদখল করে আসছেন । এরই একপর্যায়ে গত ৭ /৭ /২০২৫ ইং
সকালের দিকে ওই জমি জোরপূর্বক দখল চেষ্টায় বহিরাগত দলবল নিয়ে ভয়ভীতি হুমকি প্রদর্শন বেদখলের চেষ্টা করেন।

এসব তথ্য নিশ্চিত করে ভুক্তভোগী বলেন, মজির উদ্দিন গংরা ভাড়াটিয়া লোকজন নিয়ে আমার রোপণ করা ধান দখলের চেষ্টা করেন । এ নিয়ে আদালতে মামলা করা হলে বিবাদীরা আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

অভিযুক্ত মজির উদ্দিন বলেন, ‘পৈতৃক সূত্রে ওই জমির মালিক আমি নিজেই। এ কারণে আমন ধান করেছি।

তেতুলিয়া মডেল পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই)রেজাউল করিম জানান, কোর্টের আদেশ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। সেই সাথে মামলা নং এমআর ২৫৪/২৫ বাদী দায়ের করা মামলার ১৪৪-৪৫ ধারা জারি করেছে বিজ্ঞ আদালত।