হাফিজ মহসীন খান স্মরণে কিরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন /
হাফিজ মহসীন খান স্মরণে কিরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি

খলিফায়ে ফুলতলী আলহাজ্ব হাফিজ মহসিন খান (রহ) এর স্মরণে কুলাউড়া উপজেলা তালানীযের উদ্যোগে
কিরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১০ মার্চ) কুলাউড়াস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত

উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ শামসুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান এর সঞ্চালনায় দিনব্যাপী কিরাত প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, মৌলভীবাজার জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সহ প্রচার সম্পাদক ইসমাইল হাসান শাকিল, প্রশিক্ষণ সম্পাদক ইমরান আহমদ, কুলাউড়া উপজেলা তালামীযের সাবেক সভাপতি তানভীর আহমদ কাউছার, কুলাউড়া পৌর আল ইসলাহর প্রচার সম্পাদক আব্দুল মুবিন।

প্রতিযোগিতায় দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কুলাউড়া উপজেলা’র আওতাধীন বিভিন্ন শাখা থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। অনুষ্ঠানে বিচারকের দায়িত্বপালন করছেন, হাজী মাহমুদ আলী দাখিল মাদ্রাসা জুড়ী এর সুপার মাওলানা শাহাব উদ্দিন, শিলুয়া স্কুল এন্ড কলেজ, জুড়ী এর প্রভাষক মাওলানা মোখতার হোসাইন, জালালপুর দাখিল মাদ্রাসা জুড়ী এর সহকারী শিক্ষক মাওলানা আব্দুস সামাদ পারভেজ, বিশিষ্ট কবি আমিনুল ইসলাম সুমন, জুড়ী।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ভাটেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় শাখার ছাত্র তাওফিক ইসলাম মারুফ। দ্বিতীয় স্থান অর্জন করেন বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসা শাখার ছাত্র মাহবুব আহমদ। তৃতীয় স্থান অর্জন করেন কুলাউড়া জালালিয়া আলিয়া মাদ্রাসা শাখার ছাত্র আবু বকর সিদ্দিক। চতুর্থ স্থান অর্জন করেন কুলাউড়া জালালিয়া আলিয়া মাদ্রাসা শাখার ছাত্র মুস্তাফিজুর রহমান। পঞ্চম স্থান অর্জন করেন বাবনিয়া নিজামিয়া আলিম মাদ্রাসা শাখার ছাত্র মোঃ শেলু মিয়া। ষষ্ঠ স্থান অর্জন করেন দারুল কোরআন দাখিল মাদ্রামা শাখার ছাত্র আব্দুস সামাদ। সপ্তম স্থান অর্জন করেন কুলাউড়া শহর বালিকা শাখার ছাত্রী ফাতেমা মনসুর। অষ্টম স্থান অর্জন করেন গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা শাখার ছাত্র মোঃ সুয়েব উদ্দিন। নবম স্থান অর্জন ককরেন বাংলাটিলা আলিম মাদ্রাসা শাখার ছাত্র দিলওয়ার হোসেন নোহাদ। দশম স্থান অর্জন করেন নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার ছাত্র তাওহীদ উদ্দিন। অনুষ্ঠানে বিজয়ীদের কে নগদ অর্থ সহ বই এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক এস এম সাইদুল ইসলাম এর স্বাগত বক্তব্যে মাধ্যমে শুরু হওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার শিক্ষক হাফিজ সোহেল আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা তৌফিকুর রহমান তাহের, কুলাউড়া উপজেলা তালামীযের সাবেক সহ সভাপতি সাব্বির আহমদ, মাওলানা জামিল আহমদ, উপজেলা তালামীযের সহ সভাপতি সৈয়দ মুজাহিদ আলী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান হোসাইন প্রমুখ।