
বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে শেষ মুহূর্তে বড় রাজনৈতিক চমক। গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী আব্দুন নুর তালুকদার নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন।
শুক্রবার রাত ১০টায় বড়লেখা পৌর শহরের একটি রেস্টুরেন্টে যৌথ সংবাদ সম্মেলনে আসে এই ঘোষণা। মাত্র তিন দিন আগেই একই স্থানে নিজের ৬ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছিলেন নুর, ফলে হঠাৎ এই সিদ্ধান্ত নিয়ে এলাকায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
নুরের বক্তব্য “গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় বৃহত্তর ঐক্যের স্বার্থে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষের পক্ষে মাঠে থাকব।” বিএনপি প্রার্থী মিঠু বলছেন, গণঅধিকার পরিষদের সমর্থন মৌলভীবাজারের রাজনীতিতে নতুন দিগন্ত খুলে দেবে।
এই আসনে মাঠে আছেন আরও জামায়াত, জাতীয় পার্টি, স্বতন্ত্র ও গণফ্রন্টের প্রার্থীরা।
আপনার মতামত লিখুন :