
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড় জেলায় তেতুলিয়া উত্তর দর্জিপাড়া ৪০ বছর ইমামতি করার পর ফুলে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে একটি মসজিদের ইমামকে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছে। তেতুলিয়া দর্জিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলা খতিব আব্দুস ছালামকে
শনিবার ৩১ জানুয়ারি জুমার নামাজের পর ফুলসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় গ্রামের নারী-পুরুষের কান্নায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।৭০ বছর বয়সী ইমাম আব্দুস ছালাম উপজেলার আজিজনগর
গ্রামের মৃত মোঃ আফাজ মুন্সী ছেলে। তিনি ১৯৮৫ সাল থেকে টানা ৪০ বছর ধরে তেতুলিয়া দর্জিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং তেতুলিয়া কালান্দী গঞ্জ ফাজিল মাদ্রাসায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তাঁর সম্মানে এ ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী।
মসজিদ প্রাঙ্গণ থেকে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাঁকে আড়বাব গ্রামে পৌঁছে দেওয়া হয়। সেই গাড়ির পেছনে ছিল গ্রামের যুবকদের মোটরসাইকেলের বহর। গ্রামের সর্বস্তরের মানুষ ইমামকে বিদায় জানাতে রাস্তার দুই পাশে ভিড় করেন।
বিদায়ের সময় এলাকাবাসীর সঙ্গে সালাম বিনিময় করছেন ইমাম আব্দুস ছালাম তেতুলিয়া দর্জিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি মোঃতমিজ উদ্দিন বলেন, ‘ইমাম সাহেব ছিলেন আমাদের অভিভাবকতুল্য। তিনি শুধু ইমামতি করেননি; আমাদের জীবনের নানা দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এমন সম্মাননা দিয়েছি।’
বিদায়ের পূর্বমুহূর্তে আবেগজড়িত কণ্ঠে ইমাম আব্দুস ছালাম বলেন, ‘জীবনের বড় একটি অংশ এই মসজিদ আর গ্রামের মানুষের মাঝে কেটেছে। আমি সারা জীবন দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলাম। মানুষ আমাকে এত ভালোবাসে আগে বুঝিনি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’
তেতুলিয়া দর্জিপাড়া গ্রামে এর আগে কখনো এভাবে কোনো ইমামকে বিদায় নিতে দেখা যায়নি বলে জানান স্থানীয় লোকজন। মসজিদের ইমামের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা এ আয়োজনের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে।
রাজকীয় বিদায় সংবর্ধনা সভায় উত্তর দর্জিপাড়া জামেমসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোঃ তমিজউদ্দিন সভাপতিত্বে রাজকীয় বিদায় সংবর্ধনা প্রধান অতিথি হিসেবে উত্তর দর্জিপাড়া জামেমসজিদ খতিব মাওলা আব্দুস ছালাম, প্রধান আলোচক হিসেবে পঞ্চগড় নুরুল আলা নুর কামিল মাদ্রাসায় সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলা মুহাম্মদ আব্দুল হান্নান,বিশেষ মেহমান হিসেবে দর্জিপাড়া শিশুস্বর্গ ফাউন্ডেশন প্রতিষ্ঠা কবির আহমেদ আকন্দ, অনুষ্ঠানটি সঞ্চালনায় করেছে দর্জিপাড়া জামেমসজিদ সাধারণ সম্পাদক খন্দকার শামসুজ্জোহা নিয়াজিত,বক্তৃ্ব্য রাখেন তেতুলিয়া জামেমসজিদ মাওলা
সাজ্জাদুর রহমান, রণচণ্ডী জামেমসজিদ মাওলা খতিব শহিদুল ইসলাম কলোনীপাড়া জামেমসজিদ খতিব মাওলা হামিদুল ইসলাম, দক্ষিন দর্জিপাড়া জামেমসজিদ খতিব মাওলা জাহেদুল ইসলাম, তেতুলিয়া হাসপাতাল জামেমসজিদ মাওলা মাসুদসহ প্রমুখ বক্তব্য রাখে। মাওলা খতিব আব্দুস ছালামকে সভায় নগদ অনুদান হিসেবে ১ লাখ টাকা প্রদান করেন দর্জিপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটি সদস্য বৃন্দ।
আপনার মতামত লিখুন :