হবিগঞ্জে ধানের শীষের প্রচারণায় বৃদ্ধার মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৬, ১১:১৭ অপরাহ্ন /
হবিগঞ্জে  ধানের শীষের প্রচারণায়  বৃদ্ধার মৃত্যু

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি॥

ধানের শীষ প্রতীকের প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল চাপায় ইয়াকুব বানু রাবেয়া (৮০) নামে নারী মারা গেছেন। রবিবার(১ ফেব্রুয়ারী)  বিকালে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া হবিগঞ্জ পৌরসভার মোহনপুর উত্তর এলাকার মৃত হাসান আলীর স্ত্রী। গতকাল বিকালে নির্বাচনী প্রচারণা শেষে সঙ্গীয়দের সাথে বাসায় ফিরছিলেন। তারা ছোট বহুলা নামক স্থানে পৌঁছুলে দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হন। সঙ্গীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল চালক অনিক মিয়া (২০) কে সদর উপজেলা লুকড়া গ্রাম থেকে আটক করা হয়েছে। সে সদর উপজেলার কালনী গ্রামের আক্তার আলীর পুত্র।