রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ৩০, ২০২৪, ৯:২৮ পূর্বাহ্ন /
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড় জেলার তেতুলিয়ায় উপজেলা ২ নং তিরনই হাট ইউপির অন্তর্গত ডেমগছ গ্রামে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তেঁতুলিয়ায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ হরযত আলী (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বরিবার (৩০ জুন) সকাল ১১টায় রনচন্ডি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান, মডেল থানা পুলিশের তদন্ত ওসি মোঃ আরমান আলীর উপস্থিতিতে একদল চৌকস পুলিশ কর্মকর্তা তাকে গার্ড অব অনার প্রদান করেন।

জানাযা নামায শেষে ডেমগছ গ্রামে পারিবারিক
কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ হরযত আলী শনিবার (২৯ জুন) দিনাজরপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।