তেঁতুলিয়ায় দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক র‌্যালি আলোচনা সভা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২৯, ২০২৪, ৮:৪২ অপরাহ্ন /
তেঁতুলিয়ায় দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক র‌্যালি আলোচনা সভা

পঞ্চগড় জেলা প্রতিনিধি :খাদেমুল ইসলাম!

উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ প্রতিপাদ্যে তেঁতুলিয়াদুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার (১৪ মে) দুপুরে তেতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‌্যালী তেতুলিয়া উপজেলা চত্ত্বরে প্রদক্ষিণ করে।
তেতুলিয়া উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি হীরা কান্ত বাবু এরসভাপতিত্বে দুর্নীতি দমন কমিশন সমন্বিত
ঠাকুরগাঁওজেলা কার্যালয় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বি, সহকারী কমিশনার( ভুমি) মাহবুবুল হাসান,কৃষি কর্মকর্তা মোছাঃ তামান্না ফেরদৌস ,উপজেলা প্রকৌশলী মোঃ রমজান আলী,জনস্বাস্থ্য প্রকৌশলী মিঠুন কুমার রায়,কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মোঃ মোকলেছুর রহামান দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাওজেলা কার্যালয়ের , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী,তেতুলিয়, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বিরেন্দ্রনাথ চন্দ্র সহমুখ। এ সময় রচনা , বিতর্ক
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এতে অংশ নেয় কাজী শাহাবদ্দী বালিকা উচ্চা বিদ্যালয়, অ্যান্ড কলেজ, তেঁতুলিয়া সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও শালবাহানউচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ মোট ৯ টি বিদ্যালয়ের শিক্ষার্থী।বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে
কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চা বিদ্যালয় ও রানার আপ বাংলাবান্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়।