চুনারুঘাটে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও আইন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৩, ২০২২, ১১:২০ অপরাহ্ন /
চুনারুঘাটে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও আইন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোতাব্বির হোসেন (হবিগঞ্জ) চুনারুঘাট থেকেঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বন্যপ্রাণী ব্যবস্হাপনা সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত বুধবার বিকালে চুনারুঘাট উপজেলার অন্তর্ভুক্ত সাতছড়ি জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমেটরি বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণের সমাপ্তি ঘটে।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ,এস,এম জাহির উদ্দিন আকন।উক্ত প্রশিক্ষণের সমাপনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদি সারওয়ার, হবিগঞ্জ জেলা বন কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ প্রমুখ।

১০ দিন ব্যাপী এই প্রশিক্ষণ বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়।এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের স্বনামধন্য শিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করেছেন। প্রশিক্ষণের সমাপনী শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীদের হাতে সরকারি সনদ ও সম্মানী তুলে দেওয়া হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজকের পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হৃদয় খান,সাংবাদিক খন্দকার আলাউদ্দিন,দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি মামুন চৌধুরী, আজিজুল হক নাসির,বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, প্রমুখ।