
কুলাউড়া প্রতিনিধি:
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ‘প্রথম আলো বন্ধু সভা’ কুলাউড়ার বইমেলা সম্পাদক, বিএফ শাহীন স্কুলের মেধাবী শিক্ষার্থী আনিকা তাবাসসুম মাহির পক্ষ থেকে ‘আদর্শ পাঠাগারে’ প্রায় অর্ধশত শিশুতোষ বই প্রদান করা হয়েছে।
প্রথম আলো বন্ধু সভা কুলাউড়ার আয়োজনে এ উপলক্ষে ‘আদর্শ পাঠাগারে’ এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রথম আলো বন্ধু সভা কুলাউড়ার সভাপতি, জুড়ি টি.এন খানম সরকারি কলেজের প্রভাষক স্বপন কুমার দাসের সভাপতিত্বে ও উপদেষ্টা, সংগঠক শহীদুল ইসলাম তনয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজ’র প্রভাষক মো. খালিক উদ্দিন, এম.এ গণি আদর্শ কলেজের প্রভাষক সাবিনা ইয়াসমিন, প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা কাওছার আহমদ চৌধুরী সাব্বির, সহসভাপতি অনুলিপি কুলাউড়ার প্রতিষ্ঠাতা আশিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সামছু উদ্দিন বাবু, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক কামরুল চৌধুরী প্রমুখ।
সভায় প্রথম আলো বন্ধু সভার প্রত্যেক নেতৃবৃন্দ আদর্শ পাঠাগার’র বইপড়া কার্যক্রমের সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :