হবিগঞ্জে অসহায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২২, ১:০৭ পূর্বাহ্ন /
হবিগঞ্জে  অসহায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে পাঁচ শতাধিক গরীব অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শিরিষতলা প্রাঙ্গণ এলাকার টেনিস মাঠে বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্রর আর্থিক সহায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। চাদর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, হারুনুর রশীদ চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শাকিল চৌধুরী, সাবেক সভাপতি প্রদীপ দাস সাগর প্রমুখ।

চাদর বিতরণ অনুষ্ঠনের পুর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আবু জাহির বলেন, প্রবাসে থেকেও বৃন্দাবন কলেজের সাবেক ছাত্ররা দেশের টানে অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে, যা প্রসংশার দাবীদার। তিনি বলেন, বর্তমান সরকার গরীব অসহায় মানুষদের পাশে রয়েছে।

শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধীভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। পরিশেষে তিনি এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র’র নেতৃবৃন্দদের ধন্যবাদ জানিয়ে আগামীতেও এমন কর্মকান্ডে অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্য আহব্বান জানান।