তেতুলিয়া মডেল থানা শ্রেষ্ঠ হিসেবে পুরুস্কার পেল


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২২, ১১:৩২ অপরাহ্ন /
তেতুলিয়া মডেল থানা শ্রেষ্ঠ হিসেবে পুরুস্কার পেল

খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে

পঞ্চগড় জেলায় তেতুলিয়া  উপজেলায় মডেল থানা পুলিশ গত  জানুয়ারি-২২ মাসের মডেল  থানা হিসেবে শ্রেষ্ঠ পুরস্কার পেল। জানাযায়, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা ও অভিযোগ নিষ্পত্তিসহ সচেতনতার নানান দায়িত্ব ও কর্তব্য পালনের (কর্ম) মূল্যায়নে পঞ্চগড় জেলায় তেতুলিয়ায় মডেল থানার পুলিশকে জানুয়ারি-২০২২ মাসে শ্রেষ্ঠ থানা হিসেবে চুড়ান্ত ভাবে  নির্বাচিত করা হয়।

গত ০৬/০২/২০২২ খ্রিঃ পুলিশ লাইন্স, পঞ্চগড় মাঠে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইউসুফ আলী মহোদয়ে নিকট থেকে শ্রেষ্ঠ থানা হিসেবে পুরস্কার গ্রহন করেন মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ  মোঃ আবু ছায়েম মিয়া স্যার,

বিগত এক বছরে এ পর্যন্ত সার্বিক কর্ম মূল্যায়নে ( ০৪) চার বার শ্রেষ্ঠ থানায় অলংকৃত হয়েছে।  এছাড়াও জেলায় ডিস্মেবর-২১ মাসে শ্রেষ্ঠ বিট অফিসারের পুরস্কার পেয়েছেন তেঁতুলিয়া মডেল থানার এসআই (নিঃ) দীনবন্ধু রায় এবং জানুয়ারি-২২ মাসের শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে পুরষ্কার গ্রহন করেন এসআই (নিঃ) মোঃ আব্দুল লতিফ। এব্যাপারে সচেতন এলাকাবাসি এবং

তেঁতুলিয়া মডেল থানার সকল অফিসার ফোর্সের পক্ষ থেকে অভিনন্দন ‍ও শুভ কামনা জানিছেন