লাখাইয়ে ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের সংঘর্ষে আহত ১০


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২২, ১:০২ পূর্বাহ্ন /
লাখাইয়ে ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের সংঘর্ষে আহত ১০

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে ॥

লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের ভবানীপুর গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের চেষ্ঠা করায় সংঘর্ষে ১০ আহত হয়েছে। গুরুতর আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবানীপুর গ্রামের কৃপেশ দাশ ও একই গ্রামের প্রভাষক অজয় কুমার দাশের মধ্যে একটি জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। পরে এ বিষয়েটি আদালত পর্যন্ত গড়ায়। আদালত এই জমিতে ১৪৪ ধারা জারি করে। কিন্তু  ১৩ জানুয়ারী, বৃহস্পতিবার বিকালে অজয় কুমার দাশ ১৪৪ ধারা জারিকৃত জমিটি চাষাবাদের জন্য প্রস্তুত করতে যান। এ সময় কৃপেশ দাশে আপত্তি জানালে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সৌরভ দাশ (২০), পংকজ কান্তি দাশ (৪০), রঞ্জিত দাশ (৪২), কৃপেশ দাশ (৪৫) অসীম কুমার দাশ (৩৫) অধীর দাশ (৬৫), অজয় কুমার দাশ (৪৪) গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।