শায়েস্তাগঞ্জে গাঁজাসহ আক্কাছ আলী গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২১, ১:৩৩ পূর্বাহ্ন /
শায়েস্তাগঞ্জে গাঁজাসহ আক্কাছ আলী গ্রেফতার

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে র‌্যাব ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
তার নাম মো. আক্কাছ আলী (২৪)। আক্কাছ আলী উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের মো. আব্বাস আলীর ছেলে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে র‌্যাব-৯, সিপিসি-১, (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

বুধবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।